সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হারুনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে র্যাবের হাত থেকে কুখ্যাত ডাকাত সর্দারকে বাঁচাতে হারুন-জুম্মন-চঞ্চল-ফয়েজ চক্রের গোপন মিশন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতা হারুন।
তবে তথ্যসূত্রে জানা যায়, হারুন একজন ভালো মানুষ এবং সমাজ সেব তিনি গরীব দুঃখীর পাশে সব সময় থাকেন। আর সমাজে সব সময় সত্য কথায় বলায় তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয় সব সময়।
সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ড এলাকার এক বাসিন্দা তাজুল ইসলাম জানান, গত তিন দিন আগে রাতে সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করেন র্যাব-১১।সন্ত্রাসী আলীর গুন্ডাবাহিনীরা র্যাবকে আহত করে সাহেবআলিকে তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর আমাদের নেতা হারুন কতটুকু সহযোগিতা করেছে এটা র্যাব-১১ ভালো জানেন তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে তার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য ব্যক্তিগতভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।























