সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৪:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দাবি নিয়ে একটি বড় ধরনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম নেতা জুয়েল রানার নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করেন।
মিছিলটি চলাকালীন সময়ে অংশগ্রহণকারীরা “একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর, , “শেখ হাসিনার বিচার চাই” এবং আওয়ামিলীগের বিভিন্ন নীতির প্রতিবাদে নানা স্লোগান দেন।
জুয়েল রানার বক্তব্য: সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জুয়েল রানা বলেন—
”আজকের এই সিদ্ধিরগঞ্জ পুলের প্রতিবাদ সমাবেশে উপস্থিত আমাদের ১০টা ওয়ার্ডের নেতাকর্মী ও ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। গত ১৫-১৬ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, তার প্রতিফলন আজ এই জায়গায় দেখছি। শহীদদের রক্ত এখনো শুকায়নি… বিগত দিনে হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। এদেশের জনগণ এই দেশেই রাজনীতি করবে এবং তাদের অধিকার আদায় করে ছাড়বে।” তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল এবং রাজপথের রক্তের ঋণ কখনো বৃথা যাবে না। সমাবেশে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।






















