সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার, হেরোইন উদ্ধার
- আপডেট সময় : ০৩:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী ও অপরাধবিরোধী পৃথক অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ ২১ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে দুইজন মাদক মামলার আসামি, একজন জিআর ওয়ারেন্টভুক্ত, দুইজন সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার আসামি এবং ১৬ জন সামারি ট্রায়ালের অভিযুক্ত রয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আজিবপুর এলাকার মো. রিপন (৪০) ও ধনু হাজীরোড এলাকার সাইফুল ইসলাম (২৭)কে ৯০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এছাড়া জিআর ওয়ারেন্টের ভিত্তিতে মো. আলমগীর মীর (৩৮)কে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার আসামি মিজানুর রহমান (৫৬) ও মো. আব্দুল জব্বার (৩১)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে মিলন (২৬), মো. নাহিদ (২৮), মুসলিম (৪৮), সোহাগ (৫০), মিলন (৪০), জুয়ের (৩৫), মামুন (৩০), সবুজ মিয়া (২৭), হৃদয় (২৭), শরীফ (৩৮), সাইদুল (২৯), আতিক (৫৫), পারভেজ (২৮), জীবন (৩১), নুর ইসলাম (৪০) ও আবু খায়ের (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


















