হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি আব্দুল্লাহ আল মামুন, সুস্থতার জন্য দোয়া কামনা
- আপডেট সময় : ০৯:৪৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, কেন্দ্রীয় শ্রমিক দলের অর্থবিষয়ক সম্পাদক এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হার্ট অ্যাটাক করেছেন।
অসুস্থ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবরে সাংবাদিক, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আব্দুল্লাহ আল মামুনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে, দৈনিক সময়ের দিগন্ত পরিবারের পক্ষ থেকেও আব্দুল্লাহ আল মামুনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন—আমিন।























