সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে এস রোড ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে আগুন কে বা কারা লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় সিদ্ধিরগঞ্জের এস রোড এলাকায় ঈদগাঁর পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আগুনটি কীভাবে সূত্রপাত হয়েছে, নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
ঘটনার সঠিক কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।




















