ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এশিয়ান টিভির সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলির সাথে প্রতারণা ও মানহানির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
394

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলি এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল বাতেন-এর বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা তথ্য প্রচার ও ব্যক্তিগত মানহানির গুরুতর অভিযোগ তুলেছেন।

পলি জানান, তিনি বিএনপি নেতা আমানউল্লাহ আমান-এর বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস, তথ্যপ্রমাণ এবং ভিডিও সাক্ষাৎকার সাংবাদিক বাতেনের কাছে তুলে দেন। তার মা ও তিনি সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য দিলেও, সাংবাদিক বাতেন সেগুলো প্রচার না করে নিজের ইচ্ছামতো মনগড়া, অসত্য ও প্রমাণহীন বক্তব্য প্রচার করেছেন।

অভিযোগে পলি আরও বলেন,
সাংবাদিক আব্দুল বাতেন স্থানীয় কিছু সুযোগসন্ধানী ছাত্রদল–আওয়ামী লীগপন্থী মহলের প্রভাবে তার নামে অপপ্রচার ছড়িয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীব—এই তিনজনের স্বার্থ রক্ষার্থে তার সাক্ষাৎকার বিকৃত করা হয়েছে।

রাহা মাহমুদা পলি অভিযোগ করে বলেন—

<span;>> “আমি যে তথ্য, সাক্ষাৎকার ও ডকুমেন্টস দিয়েছি, তার কিছুই প্রচার করা হয়নি। বরং প্রমাণ ছাড়া আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। একজন সাংবাদিক হয়ে এভাবে সত্য গোপন করে বিভ্রান্তিকর সংবাদ করা সম্পূর্ণ অনৈতিক।”

তিনি আরও জানান, তার সম্মানহানি ও মানহানিকর প্রচারণার কারণে তিনি ইতিমধ্যে সাংবাদিক আব্দুল বাতেনের বিরুদ্ধে মানহানীর মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এশিয়ান টিভির সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলির সাথে প্রতারণা ও মানহানির অভিযোগ

আপডেট সময় : ০৩:১৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫