ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিদ্ধিরগঞ্জে কুটটি মাদক ব্যবসা দ্রুত গ্রেপ্তারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
256

নিজস্ব প্রতিবেদক:

সিদ্ধিরগঞ্জ এলাকায় কুটির (ছদ্মনাম) নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। বিশেষ করে বাগানবাড়ি থেকে রেললাইন বাচ্চা পড়া পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি স্পটে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য কেনাবেচা চলছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও তরুণ সমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। স্থানীয়দের ভাষ্য, একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কুটির ও তার সহযোগীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
একাধিক অভিভাবক জানান, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ আজ হুমকির মুখে। প্রতিদিন চোখের সামনে মাদকের লেনদেন হয়, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চায় না।” এলাকায় চুরি-ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ার পেছনেও এই মাদক চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, অবিলম্বে অভিযান পরিচালনা করে কুটির ও তার সহযোগীদের গ্রেপ্তার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। একই সঙ্গে এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন নিশ্চিত করতে হলে মাঠপর্যায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে কুটটি মাদক ব্যবসা দ্রুত গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০২:২০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬