ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছেন ফতুল্লার সস্তাপুরে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় হোসিয়ারি শ্রমিককে মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল বন্দরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে ‘ব্ল্যাক জনি’ ডিবির হাতে আটক নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, এক যুবক গ্রেপ্তার রিয়াদ চৌধুরীকে শুভেচ্ছা জানাল নবগঠিত বক্তাবলী ইউনিয়ন শ্রমিকদল দেখার কেউ নেই! হলিল্যাব মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ কথিত সাংবাদিক রুমার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
16

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

নজরুল ইসলাম আজাদ তার বক্তব্যে বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

সমাবেশে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৪:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬