প্রধানমন্ত্রীর ফেনী সফর: নারায়ণগঞ্জ-৩ আসনে নেতাকর্মীদের নির্ধারিত স্পটে থাকার আহ্বান
- আপডেট সময় : ১০:২২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ নির্ধারিত স্পটে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁও উপজেলা বিএনপি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সকাল ৮টা থেকে নিজ নিজ নির্ধারিত স্থানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আহ্বানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সড়কপথে ফেনীর উদ্দেশ্যে যাত্রাকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মেঘনা টোল প্লাজা অতিক্রম করবেন। এ সময় নির্ধারিত স্পটে অবস্থান করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সকল নেতাকর্মীকে যথাসময়ে নিজ নিজ নির্ধারিত স্পটে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আহ্বানে—
আজহারুল ইসলাম মান্নান
সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩












