ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমজী বিহারী কলোনিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চান শ্রমিক দল নেতা আকরাম জি এম সুমনের সুস্থতা কামনায় দৈনিক সময়ের দিগন্ত পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার প্রভাব, বোন ও জামাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ! ‎কিশোরগ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, প্রতিবাদ বিএনপি নেতা হারুনের বরগুনার বেতাগীতে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের জিডি সিদ্ধিরগঞ্জে অপপ্রচারের অভিযোগ মাহাবুব হোসেনের, নিরপেক্ষ তদন্তের দাবি অল্প বয়সেই কোটি টাকার মালিক রাজ, আদমজী বিহারী কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ গুলশানে সিকিউরিটি গার্ডের চাকরি ছাত্রদল নেতার, পাশে দাঁড়ালেন যুবদল নেতা শাহেদ শীতলক্ষ্যায় চাঁদার দাবিতে একাধিক কার্গো জাহাজ আটকে রাখার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
266

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সকল সদস্যের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রেস ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন।

নবগঠিত কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেনকে সভাপতি, দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেনকে কার্যকরী সভাপতি, দৈনিক যুগান্তরের ইমাম হাছানকে সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ, এশিয়ান টিভির মো. ফারুক হোসেন ও প্রাইম টিভির মনিরুল ইসলামকে সহ-সভাপতি করা হয়েছে।

দৈনিক দেশ রূপান্তরের মো. সোহেল রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বিজনেস বাংলাদেশের এস কে মাসুদ রানা, চ্যানেল এস টিভির মো. সাদ্দাম হোসেন মুন্না এবং দৈনিক বাংলার মো. লতিফ আহমেদ আকাশ।

এছাড়া দৈনিক সময়ের আলোর মো. রাশেদুল কবির অনুকে সাংগঠনিক সম্পাদক, প্রথম প্রহরের মো. আলা উদ্দিনকে অর্থ সম্পাদক, দৈনিক জনদর্পণের মো. আহসানুল হাবিব সোহাগকে সমাজকল্যাণ সম্পাদক, আলোকিত শীতলক্ষ্যার মো. তোফাজ্জল হোসেন মায়াকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, দৈনিক জনবাণীর মো. নাজিম উদ্দিন নাদিমকে সাহিত্য সম্পাদক, স্বদেশ প্রতিদিনের ফাহিমা আক্তার রিয়াকে মহিলা সম্পাদিকা এবং দৈনিক সরেজমিন বার্তার এইচ এম আমজাদকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোরের পাতার সেলিম আহাম্মেদ, দৈনিক রূপালী বাংলাদেশের মো. লিটন চৌধুরী, দৈনিক শ্যামবাজারের আতিক আজিজ এবং টুরিজম টিভির খালেদ বিন ফিরুজ।

নবগঠিত কমিটির সদস্যরা সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০২:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬