জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, প্রতিবাদ বিএনপি নেতা হারুনের
- আপডেট সময় : ১০:০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ২৫৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা হারুন অর রশীদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা হারুন।
তিনি দাবি করেন, জমি দখলের অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
হারুন বলেন, জমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় সমাধান হওয়া উচিত। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ করা অনুচিত।
তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ঘটনার উভয় পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এ বিষয়ে তাঁর বক্তব্য, জমি দখলের অভিযোগের সঙ্গে তাঁকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।













