ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রকাশ্যে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
304

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সদস্য নেতা  রাজুকে প্রকাশ্যে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সিদ্ধিরগঞ্জ বাজার ৫ নম্বর বিট পুলিশ কমিটির অফিসে একটি বিচার চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বিচার চলাকালে একপর্যায়ে স্বেচ্ছাসেবক দল নেতা রাজুকে উদ্দেশ করে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উপস্থিত স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের অভিযোগের তীর উঠেছে রেহান উদ্দিন ওরফে বাঘ মামুনের দিকে। তবে এ অভিযোগের বিষয়ে রেহান উদ্দিন ওরফে বাঘ মামুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা রাজু সাংবাদিকদের জানান, ঘটনার বিষয়টি তিনি মহানগর বিএনপির নেতাদের জানিয়েছেন। নেতারা বিষয়টি দেখবেন বলে তাকে আশ্বস্ত করেছেন।

স্থানীয়রা বলছেন, কোনো ব্যক্তিকে প্রকাশ্যে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বিচার বা সালিশের নামে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে প্রকাশ্যে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ

আপডেট সময় : ০২:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬