সংবাদ শিরোনাম ::
নিজেই মাঠে মাদকবিরোধী অভিযানে এসপি হাবিবুর, প্রশংসায় নারায়ণগঞ্জবাসী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এসব অভিযানে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সরাসরি মাঠপর্যায়ের উপস্থিতিও দেখা গেছে।
মাদকবিরোধী অভিযানে তাঁর সক্রিয় ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। এসপি হাবিবুর রহমানও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।
নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখবে জেলা পুলিশ।



















