ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমজী বিহারী কলোনিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চান শ্রমিক দল নেতা আকরাম জি এম সুমনের সুস্থতা কামনায় দৈনিক সময়ের দিগন্ত পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার প্রভাব, বোন ও জামাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ! ‎কিশোরগ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, প্রতিবাদ বিএনপি নেতা হারুনের বরগুনার বেতাগীতে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের জিডি সিদ্ধিরগঞ্জে অপপ্রচারের অভিযোগ মাহাবুব হোসেনের, নিরপেক্ষ তদন্তের দাবি অল্প বয়সেই কোটি টাকার মালিক রাজ, আদমজী বিহারী কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ গুলশানে সিকিউরিটি গার্ডের চাকরি ছাত্রদল নেতার, পাশে দাঁড়ালেন যুবদল নেতা শাহেদ শীতলক্ষ্যায় চাঁদার দাবিতে একাধিক কার্গো জাহাজ আটকে রাখার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে সিফাত পরিবহনের একটি বাসে দস্যুতার ঘটনা ঘটেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
257

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় সিফাত পরিবহনের একটি বাসে দস্যুতার ঘটনা ঘটেছে। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪ নম্বরের সিফাত পরিবহনের বাসটি মৌচাক ইউটার্নে পৌঁছালে মো. মাসুদ (৩৫) নামে এক ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র প্রদর্শন করে বাসটির গতিরোধ করে। পরে তারা জোরপূর্বক বাসে উঠে যাত্রী ও স্টাফদের ভয়ভীতি দেখায়।
একপর্যায়ে দস্যুরা বাসের সুপারভাইজারকে মারধর করে আহত করে। চালক লেবু মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে সুপারভাইজারের কাছে থাকা যাত্রীদের ভাড়ার আনুমানিক ২০ হাজার টাকা, দুটি বাটন মোবাইল ফোন এবং চালক লেবু মিয়ার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া বাসে থাকা যাত্রীদের কাছ থেকে আনুমানিক ৬-৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা, এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

বাসের চালক, হেলপার ও যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। এ সময় দস্যুরা ভয়ভীতি ও হুমকি দিয়ে লুট করা মালামাল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত চালক লেবু মিয়াসহ আহতরা প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় চালক লেবু মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলাটি ৩ অক্টোবর ২০২৬ তারিখে ৩৯২ ধারায় (দস্যুতা) রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় দুইজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি এবং কোনো মালামাল উদ্ধার হয়নি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে সিফাত পরিবহনের একটি বাসে দস্যুতার ঘটনা ঘটেছে

আপডেট সময় : ০২:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬