সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার প্রভাব, বোন ও জামাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ!
- আপডেট সময় : ১০:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনি এলাকায় গাঁজার রমরমা ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে শহীদের বোন হোসনা ও তাঁর জামাই কাদেরের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির শ্রমিক দলের ৬ নম্বর ওয়ার্ডের নেতা পরিচয়দানকারী শহীদের প্রভাবকে কাজে লাগিয়ে তাঁর বোন হোসনা ও বোনজামাই কাদের দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা এলাকায় গাঁজার বড় ডিলার হিসেবে পরিচিত বলেও দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, শহীদ নিজেও লোকজনের মাধ্যমে মাদক বিক্রির ব্যবস্থা করে দিচ্ছেন এবং তাঁর বোন ও বোনজামাইয়ের মাদক ব্যবসায় সহযোগিতা করছেন।
এলাকাবাসীর প্রশ্ন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে যদি মাদক ব্যবসা পরিচালিত হয়ে থাকে, তাহলে এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কোথায়?
স্থানীয়দের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে প্রকাশ করা হবে।










