ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমজী বিহারী কলোনিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চান শ্রমিক দল নেতা আকরাম জি এম সুমনের সুস্থতা কামনায় দৈনিক সময়ের দিগন্ত পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার প্রভাব, বোন ও জামাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ! ‎কিশোরগ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, প্রতিবাদ বিএনপি নেতা হারুনের বরগুনার বেতাগীতে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের জিডি সিদ্ধিরগঞ্জে অপপ্রচারের অভিযোগ মাহাবুব হোসেনের, নিরপেক্ষ তদন্তের দাবি অল্প বয়সেই কোটি টাকার মালিক রাজ, আদমজী বিহারী কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ গুলশানে সিকিউরিটি গার্ডের চাকরি ছাত্রদল নেতার, পাশে দাঁড়ালেন যুবদল নেতা শাহেদ শীতলক্ষ্যায় চাঁদার দাবিতে একাধিক কার্গো জাহাজ আটকে রাখার অভিযোগ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
229

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামি ও অভিযুক্তসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, চাঁদাবাজি মামলায় ১ জন, সামারি ট্রায়ালের ৭ জন অভিযুক্ত, ৩০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং চুরি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি আল আমিন (৩৫), চাঁদাবাজি মামলার আসামি মোক্তার হোসেন (৩৭), সামারি ট্রায়ালের অভিযুক্ত বরকত উল্লাহ (২০), সাগর (২১), শাহিন মিয়া (৩৪), নয়ন (২৬), হাসান (২৬), শাহাজালাল খান ওরফে হৃদয় (৩০) ও মমিনুর রহমান (৩২)।

এ ছাড়া ৩০ পিস ইয়াবাসহ মাদক মামলায় আরমান হোসেন (৩৮), সিআর ওয়ারেন্টভুক্ত আলমগীর (৪০) এবং চুরি মামলায় জনি (৩৫), তাজুল ইসলাম ওরফে তাইজুল ইসলাম (৪০), সুমন (৫০) ও মনির হোসেন (৩৫) গ্রেপ্তার হন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫

আপডেট সময় : ০৬:০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬