মৃত্যুর পরও যেন স্বজনদের কাছে ফিরতে চান তিনি সোনারগাঁয়ে সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পাশে মিলল NID
- আপডেট সময় : ০১:২৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদনপুর-জয়দেবপুর এশিয়ান হাইওয়ের সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ললাটি এলাকায় অলিম্পিক কারখানার পাশে।
মরদেহের পাশে একটি জাতীয় পরিচয়পত্র (NID) পাওয়া গেছে। সেখানে থাকা তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম মোঃ হাবিবুল্লাহ শেখ।
তবে তাঁর বাড়ি কোথায়, তিনি কার সন্তান কিংবা তাঁর পরিবারের সদস্য ও স্বজন কারা—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মৃত্যুর পরও যেন স্বজনদের কাছে ফিরে যেতে চাইছেন এই মানুষটি। হয়তো কোনো মা তাঁর সন্তানের অপেক্ষায় রয়েছেন, কোনো স্ত্রী স্বামীর পথ চেয়ে আছেন, কিংবা কোনো সন্তান বাবার ফেরার আশায় দিন গুনছেন।
পরিবারের কাছে প্রিয় মানুষটির মরদেহ পৌঁছে দিতে তাঁর স্বজনদের সন্ধান পাওয়া জরুরি। পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের দ্রুত তাঁর পরিবারের সদস্যদের শনাক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আল্লাহ এই মানুষটির স্বজনদের দ্রুত তাঁর সন্ধান পাওয়ার তৌফিক দান করুন। আমিন।










