ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমজী বিহারী কলোনিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চান শ্রমিক দল নেতা আকরাম জি এম সুমনের সুস্থতা কামনায় দৈনিক সময়ের দিগন্ত পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার প্রভাব, বোন ও জামাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ! ‎কিশোরগ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, প্রতিবাদ বিএনপি নেতা হারুনের বরগুনার বেতাগীতে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের জিডি সিদ্ধিরগঞ্জে অপপ্রচারের অভিযোগ মাহাবুব হোসেনের, নিরপেক্ষ তদন্তের দাবি অল্প বয়সেই কোটি টাকার মালিক রাজ, আদমজী বিহারী কলোনিতে মাদক ব্যবসার অভিযোগ গুলশানে সিকিউরিটি গার্ডের চাকরি ছাত্রদল নেতার, পাশে দাঁড়ালেন যুবদল নেতা শাহেদ শীতলক্ষ্যায় চাঁদার দাবিতে একাধিক কার্গো জাহাজ আটকে রাখার অভিযোগ

শীতলক্ষ্যায় চাঁদার দাবিতে একাধিক কার্গো জাহাজ আটকে রাখার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
215

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চাঁদার দাবিতে একাধিক পণ্যবাহী কার্গো জাহাজ আটকে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জাহাজ শ্রমিক ও ব্যবসায়ীদের অভিযোগ, কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে নৌ-পরিবহন শ্রমিক দলের একটি চক্র এ ধরনের চাঁদা আদায় করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে নবীগঞ্জ, কয়লাঘাট ও বন্দর এলাকায় কার্গো জাহাজ নোঙর করার পর কথিত অ্যাসোসিয়েশনের লোক পরিচয়ে শ্রমিকদের কাছে টাকা দাবি করা হচ্ছে। দাবি করা টাকা পরিশোধ না করলে দিনের পর দিন জাহাজ আটকে রেখে পণ্য খালাসে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। এতে জাহাজ মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও ভোগান্তি তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বর্তমানে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে নৌ-পরিবহনের কয়েকজন শ্রমিক নেতার মাধ্যমে এসব টাকা আদায় করা হচ্ছে।

সরেজমিনে শীতলক্ষ্যা নদীতে গিয়ে এমভি আল মোস্তফা-৪ ও এমভি আল মোস্তফা-৬সহ অন্তত ১০টি কার্গো জাহাজ আটকে থাকার তথ্য পাওয়া যায়। জাহাজ আটকে রাখার ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ছোট ভাই জিকু খানের নামও উঠে এসেছে।

জাহাজে কথিত চাঁদা আদায়কারীদের প্রতিনিধি হিসেবে অপু নামে একজনকে পাওয়া যায়। তার কাছে জাহাজ আটকে রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি লাইনম্যান। আপনারা কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিঠু গাজী ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঙ্গে কথা বলেন।”

চাঁদার দাবিতে জাহাজ আটকে রাখার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, “চাঁদা নয়, ছাড়পত্র চেক করছি।” তবে ছাড়পত্র পরীক্ষা করার আইনগত অধিকার রয়েছে কি না জানতে চাইলে তিনি জাহাজ থেকে নেমে যান।

অভিযোগের বিষয়ে জিকু খান বলেন, “আমার নাম ভাঙিয়ে কেউ নৌপথে চাঁদাবাজি করে না। তবে তারেক রহমান নৌ-পরিবহন শ্রমিক দলের একটি কমিটি দিয়েছেন। চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ নৌরুট মূলত বিগত ১৭ বছর একটি গ্রুপ নিয়ন্ত্রণ করতো। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আপনি আমার অফিসে আসুন, বিস্তারিত জেনে যাবেন।”

এমভি আল মোস্তফা-৬-এর মাস্টার আলমগীর বলেন, “তাদের সমিতির মাধ্যমে একটি টাকা দিতে হয়। আমাদের কোম্পানি টাকা না দেওয়ায় শীতলক্ষ্যা নদীতে গত দুই দিন ধরে আটকে রাখা হয়েছে। আমরা চট্টগ্রাম থেকে মাল লোড করে নারায়ণগঞ্জের রূপসীতে যাব।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, “বিষয়টি মৌখিকভাবে শুনেছি, তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখছি।”

তবে কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিঠু গাজী ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শীতলক্ষ্যায় চাঁদার দাবিতে একাধিক কার্গো জাহাজ আটকে রাখার অভিযোগ

আপডেট সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬