ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
85

মনির হোসেন বিশেষ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জ থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার বিভাগীয় সার্ভিস ডেলিভারির গতিশীলতা পর্যালোচনায় থানা পরিদর্শন করেছেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন। পরিদর্শনকালে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেবাপ্রার্থীদের সুবিধার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছালে তাকে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন।
পরিদর্শনকালে জজ আদালতের বিচারকবৃন্দ থানার মালখানা, হাজতখানা, নারী ও শিশু ডেস্কসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার এসআই ফারজানা আক্তার, শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল নাহিদ সুলতানাসহ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় যত সুদৃঢ় হবে, সাধারণ মানুষ তত দ্রুত ও মানসম্মত আইনগত সেবা পাবে। সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে আরও মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে।
পরিদর্শন কার্যক্রম শেষে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্মারক হিসেবে আমানিয়া বৃক্ষরোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন

আপডেট সময় : ১২:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬