ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৫ মামলায় আ.লীগ নেত্রী সাবেক মেয়র আইভীর জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
359

ডেক্স রিপোর্ট :

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে দায়ের করা পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় জামিন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এই নেত্রী বর্তমানে কারাবন্দি রয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এই রায় দেন।

আদালত আইভীর জামিন বিষয়ে জারি করা রুলটি যথাযথ ঘোষণা করে রায় প্রদান করেন। হাইকোর্টে আইভীর পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নিম্ন আদালত নামঞ্জুর করলে তিনি কারাবন্দি হন।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম, যিনি পরে হাসপাতালে মারা যান। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করা হয়, যেখানে আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী ছিলেন এজাহারভুক্ত ১২ নম্বর আসামি। তার বিরুদ্ধে পরবর্তীতে আরও মামলা করা হয়।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আবারও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ মামলায় আ.লীগ নেত্রী সাবেক মেয়র আইভীর জামিন

আপডেট সময় : ১১:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫