ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিদ্ধিরগঞ্জে নির্ধারিত ময়লা বিল ১০০ টাকা, আদায় হচ্ছে ১২০–১৫০ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
82

নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের হাউজিং এলাকায় বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের নির্ধারিত বিলের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য মাসিক ১০০ টাকা বিল দেওয়ার কথা বলা হলেও, বাস্তবে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা বাসাপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করছেন।

অভিযোগ রয়েছে, ঠিকাদারের নেতৃত্বে পরিচালিত ময়লা সংগ্রহ কার্যক্রমে নির্ধারিত বিলের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ৪ নম্বর ওয়ার্ডের ময়লা সংগ্রহ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার মোহর চান-এর বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে মোহর চান বা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে নির্ধারিত বিলের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সত্য কি না তা খতিয়ে দেখুক। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে নির্ধারিত ময়লা বিল ১০০ টাকা, আদায় হচ্ছে ১২০–১৫০ টাকা

আপডেট সময় : ০৪:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬