ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আমিনুল প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে জিদনির বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা মেয়ে দু’জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
317

সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এই দুই নারী। শুক্রবার দিবাগত রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তাঁর কন্যা রত্না খাতুন (২৪)। পুলিশ জানিয়েছে, তাঁরা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনূর আলম নিশ্চিত করেন, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা মেয়ে দু’জন গ্রেফতার

আপডেট সময় : ০৩:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫