ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিদ্ধিরগঞ্জে অটো থেকে ১০ টাকা আদায়ের অভিযোগ, রবিনের বিরুদ্ধে তদন্তের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
52

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী অটোরিকশা থেকে প্রতিটি অটোতে ১০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ টাকা পুলিশিং কমিটির লাইনম্যান রবিনের নামে আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, চিটাগাং রোড থেকে নারায়ণগঞ্জগামী অটোরিকশাগুলো থেকে নিয়মিত ১০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিদিন বিপুলসংখ্যক অটোরিকশা চলাচল করায় এভাবে অর্থ আদায়ের মাধ্যমে মাসে লাখ লাখ টাকার লেনদেন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। তবে আদায়কৃত অর্থের প্রকৃত পরিমাণ ও এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
একজন স্থানীয় বাসিন্দা জানান, চিটাগাং রোড থেকে অটোরিকশায় যাওয়ার সময় তিনি রবিনকে অটোরিকশা থেকে ১০ টাকা করে নিতে দেখেছেন বলে দাবি করেন। এ সময় টাকা নেওয়ার কারণ জানতে চাইলে, তার ভাষ্য অনুযায়ী, রবিন সড়কের যানজট নিয়ন্ত্রণ ও চলাচল স্বাভাবিক রাখার জন্য টাকা নেওয়ার কথা জানান।
তবে রবিনের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। এ বিষয়ে রবিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অটোরিকশা থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
এদিকে, স্থানীয়দের প্রশ্ন—অটোরিকশা থেকে অর্থ আদায়ের অভিযোগের পেছনে কারা রয়েছেন এবং কোনো ব্যক্তি বা সংগঠনের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অর্থ আদায়ের প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। পাশাপাশি, আদায়কৃত অর্থের বৈধতা, ব্যবহারের ধরন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে অটো থেকে ১০ টাকা আদায়ের অভিযোগ, রবিনের বিরুদ্ধে তদন্তের দাবি

আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬