সিদ্ধিরগঞ্জের ধানের শীষে ভোট চেয়ে ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের প্রচারণা শুরু
- আপডেট সময় : ১২:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা নাসিক ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পক্ষ থেকে ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের পক্ষে লিফলেট বিতরণ করেন।
১৩ অক্টোবর সোমবার বিকেলে ৪ টায় সিদ্ধিরগঞ্জের এসও রোডে দোয়েল চত্বর থেকে শুরু করে মন্ডলপাড়া ঘুরে ঘুরে সকল দোকান এবং বাসায় গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট দিয়ে ভোট চান ধানের শীষ মার্কা।
লিফলেট বিতরণীতে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ শ্রমিক দলের আহবায়ক জনাব এস এম আসলাম, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ সালাউদ্দিন, সাবেক যুবদল নেতা গোলাম কিবরিয়া,৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী গোলাম মোস্তফা,৬ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি শরিফ, ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব কাজী উকিল,৬ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ন আহবায়ক মুন্না প্রধান,৬ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ন আহবায় খোরশেদ আলম,যুগ্ন আহবায়ক ইমন মন্ডল, যুগ্ন আহবায়ক আব্দুর রব,৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম,ওয়াড্ডেম্পির যুগ্ম সম্পাদক রিপন মন্ডল,শ্রমিক দলের সদস্য জাহাঙ্গীর, মিজান সহ প্রমুখ।






















