ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল হেরোইন,ইয়াবাসহ গ্রেপ্তার-সাজা কমাতে তদবিরের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
375

মোঃসুলতান মাহমুদ
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল (৪১)। গতকাল রোববার ভোররাতে শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে পাঠানটেক এলাকা থেকে আটক করে। পরে পুলিশি প্রসিকিউশনের ভিত্তিতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি রাসেল মোড়ল (৪১) বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত হাবীবুর রহমান মোড়লের সন্তান ও বরমী ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক।
থানা পুলিশ জানায়, এসআই মনোয়ার ও এসআই তাজুলের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম রাত ৩টার দিকে রাসেল মোড়লকে আটক করে। তাঁর কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও এক পুড়িয়ান হেরোইন উদ্ধার করা হয়।
স্থানীয় বিএনপির একটি সূত্রের দাবি, বরমী এলাকায় দীর্ঘদিন ধরেই অস্থিরতা সৃষ্টির অন্যতম কারণ হিসেবে পরিচিত রাসেল মোড়ল। তাঁকে গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির থানায় গিয়ে তদবির করেন। অভিযোগ রয়েছে, তাঁর তদবিরের পর পুলিশ সরাসরি আদালতে না পাঠিয়ে ‘কৌশলে’ কম সাজা নিশ্চিত করে। উদ্ধার হওয়া হেরোইনের ভিত্তিতে তাঁর আরও বেশি সাজা হওয়ার কথা ছিল বলেও দাবি সূত্রটির।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযানে তাঁর কাছ থেকে ইয়াবা ও হেরোইন পাওয়া যায়। প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের সাজা দিয়েছেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম বলেন, ‘পুলিশ প্রসিকিউশন দিয়েছে এবং অভিযুক্ত নিজেও স্বীকার করেছেন যে তাঁর কাছ থেকে মাদক পাওয়া গেছে। ভিডিওসহ প্রয়োজনীয় প্রমাণ পুলিশ জমা দিয়েছে। সব দিক যাচাই করে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক বিএনপি নেতা রাসেল মোড়ল হেরোইন,ইয়াবাসহ গ্রেপ্তার-সাজা কমাতে তদবিরের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

আপডেট সময় : ১১:৪৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫