ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আমিনুল প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে জিদনির বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করবো: বাবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
362

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে তারা ধৈর্য ধরেছেন এবং সত্যের পথে আছেন। সোমবার (৩ নভেম্বর) বিকেলে শহীদ নগর অডিটোরিয়াম ভবনের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জের ঐতিহ্য হারানোর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “বিগত ৫৫ বছর প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে যে ঐতিহ্য ছিলো আমাদের সেটা ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলেছি, সেই ঐতিহ্য আমাদের নেই। আমাদের কাঙ্খিত প্রাচ্যের ডান্ডি উদ্ধারে আমরা কাজ করবো।”

মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, “এ আসন থেকে দল যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করবো আর এটাই হবে আমাদের সর্বপ্রথম প্রতিশ্রুতি।”

তিনি আরও বলেন, “আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। এখান থেকে মুক্তি লাভের জন্য দুটি জিনিস প্রয়োজন। একটি হলো ধৈর্য্য অপরটি হলে সত্যের পথে থাকা। আমরা ধৈর্য্য ধরেছি এবং সত্যের পথে আছি।”

বাবুল আশ্বাস দেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এবং জনগণ ধানের শীষের পাশে থাকলে প্রাচ্যের ডান্ডির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চেষ্টা করা হবে। বিশেষ করে ৫ আসনে নদী দ্বারা বিভক্ত দুটি অঞ্চলকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো সাথে ঝগড়া বা বিভেদ নয়। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

উঠান বৈঠকে মসজিদ কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সমাজ সেবক কবীর আহমেদ, হৃদয়, শফিকুল ইসলাম সরদার এবং ঝর্না সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তাকে নির্বাচিত করবো: বাবুল

আপডেট সময় : ০৪:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫