ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আমিনুল প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে জিদনির বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ- দুই বিচারকের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
377

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ ৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই এই আয়োজন ঘিরে তৈরি হল বিতর্ক। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন; যাদের মধ্যে একজন প্রতিযোগীদের নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন।
কাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বসবে এবারের আসর। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। মঙ্গলবার ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন।

হারফুশ আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হলো- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান।

এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠান ছাড়েন কয়েকজন প্রতিযোগী। এর অল্প কিছুদিন পরই দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি, জনপ্রিয়তার বিচারেও মিথিলা এখন শীর্ষের একেবারে দোরগোড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৪,০০০ ভোট। প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা। তবে সময় খুবই অল্প। আজ ১৯ নভেম্বর রাতেই শেষ হলো ভোট ।বাংলাদেশ সময় রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া হয় ।এ সংবাদ লেখা পর্যন্ত কত ভোট পড়েছে তা জানা যায়নি ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ- দুই বিচারকের পদত্যাগ

আপডেট সময় : ০৭:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫