ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে: গিয়াস উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
253

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের পর এখন আসল লড়াই ভোটের মাঠে—এমন বার্তা নিয়ে সিদ্ধিরগঞ্জের রাজপথে নেমেছেন বিএনপির নেতারা। কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, রক্ত ও ত্যাগের বিনিময়ে পুনরুদ্ধার হওয়া জনগণের অধিকার ভোটের মাধ্যমেই প্রতিষ্ঠা করতে হবে।

রবিবার (১২ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাজার এলাকায় ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন তার বক্তব্যে দৃঢ়তার সঙ্গে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে, দেশের মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। যেমন ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তেমনি ২০২৪ সালে রক্ত ও ত্যাগের মাধ্যমে আমরা আবারও জনগণের অধিকার পুনরুদ্ধার করেছি।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের ভোটার অধিকার ভোটের মাধ্যমে আদায় করে নিব। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে এনেছি, গণতন্ত্রকে ধরে রাখার জন্য ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রতি তার আহ্বান ছিল স্পষ্ট। তিনি বলেন, “এখন ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে, ভোটের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন, তারেক রহমানের ৩১ দফা বাস্তাবায়নে সহযোগিতা করুন।”

তিনি নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে ভোটারদের সম্মান দেওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “ভোটারদের সম্মান দিতে হবে, ভালোবাসা ও বিনয়ের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। ভোটাররা সম্মানিত ব্যক্তি, তাদের সাথে যেন কেউ অসম্মান করে কথা না বলে, সম্মান দিতে হবে, মূল্য দিতে হবে।”

গিয়াস উদ্দিন আশা প্রকাশ করেন, “একমাত্র যোগ্য দলই বিএনপি। তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন, গণতন্ত্রকে শক্তিশালী করুন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠন করা সম্ভব।

১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল প্রধানের সঞ্চালনায় উক্ত পথসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষ এখন সত্যিকারের গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে: গিয়াস উদ্দিন

আপডেট সময় : ১০:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫