ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বৃহত্তর সুন্নি জোটের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
306

মাহমুদুল স্টাফ রিপোর্টার: সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দিতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তিনটি ইসলামি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর সুন্নি জোট’। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী অনুসারীদের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করতে জোটটি ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছে।

১৩ দফা দাবি বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে জনসভা-সমাবেশ করছে তারা।

জোট সূত্র জানায়, দেশের প্রায় ১২ হাজার মাজার-দরবারকে একই ছাতার নিচে সমন্বয়ের উদ্যোগ চলছে।

পাশাপাশি নিবন্ধিত ও অনিবন্ধিত আরও কয়েকটি সমমনা দলকে যুক্ত করে জোট সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে।

জোটের পক্ষে জনপ্রিয় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আততাহেরীসহ শীর্ষ বক্তারা ইতোমধ্যে প্রচারণায় নেমেছেন।

তিন দল—এক জোট

যে তিন দল রাজনৈতিক অ্যালায়েন্সে যুক্ত হয়েছে তারা হলো—বাংলাদেশী ইসলামী ফ্রন্ট,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিন দলের চেয়ারম্যানই প্রার্থী হিসেবে অংশ নেবেন। তারা হলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি এবং বিএসপির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মাইজভান্ডারি।

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেন, “দাবি-দাওয়া আদায় ও রাষ্ট্রের কল্যাণে সংসদে যাওয়া ছাড়া বিকল্প নেই। গত ১৬ বছরে যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে তা নজিরবিহীন।

২৪-এর রক্তঝরা আন্দোলনের পর দেশ এখন গণতান্ত্রিক উত্তরণের পথে। এই প্রেক্ষাপটে আমরা সারা দেশের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও জানান, কোন নেতা কোন আসনে লড়বেন তা এখনো চূড়ান্ত হয়নি।

জনসভা ও কর্মসূচি

গত ৩০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর সুন্নি জোট আত্মপ্রকাশ করে। এরপর থেকেই ১৩ দফা দাবিতে দেশজুড়ে জনসভা চলছে।

১৫ নভেম্বর চট্টগ্রামের লালদিঘি মাঠে বিশাল জনসভা

১০ ডিসেম্বর সিলেটে জনসভা

২২ ডিসেম্বর কুমিল্লায়
এরপর নারায়াণগঞ্জ ও সর্বশেষ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহৎ সমাবেশের পরিকল্পনা রয়েছে।

জোটের ১৩ দফার প্রধান দাবিগুলো

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন

নির্বাচনের আগে কম্বিং অপারেশন, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার

দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও কালোটাকার মালিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা

জুলাই ও পরবর্তী সময়ের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত

পার্বত্য চট্টগ্রামে বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়া

আরাকান আর্মিকে করিডর না দেওয়া

জোটের নেতাদের মতে, সুন্নি ধারার অনুসারীদের বৃহৎ সমর্থন ও সংগঠিত কাঠামো নিয়ে তারা জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃহত্তর সুন্নি জোটের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি

আপডেট সময় : ১০:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫