ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি’র কেন্দ্র থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলে ফিরলেন জেলা মহিলা দলের সভানেত্রী নাছিমা ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান জনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
346

নুরুল আমিন হেলালী কক্সবাজার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে আজ এক বুদ্ধিদীপ্ত সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষিত হলো। দলের পরিক্ষিত ত্যাগী কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলের সকল পর্যায় থেকে বহিষ্কৃত থাকা কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি ও পৌর কাউন্সিলর নাছিমা আক্তার বকুল এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি এর বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩শে নভেম্বর ২০২৫ (রবিবার) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই ঘোষণা সম্বলিত নোটিশ পাঠানো হয়। ফলে কক্সবাজারের এই দুই ত্যাগী নেতা পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় সদস্য হিসেবে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

​জেলা বিএনপির সাহসী নেত্রী হিসেবে পরিচিত নাছিমা আক্তার বকুলের রাজনৈতিক জীবন অত্যন্ত সমৃদ্ধ। তিনি শুধু কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি হিসেবেই দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করেননি, তিনি স্থানীয় সরকার নির্বাচনেও একাধিকবার সফলতার স্বাক্ষর রেখেছেন।
​উপজেলা পরিষদে তিনি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। কক্সবাজার পৌরসভায় তিনি দুইবার মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নবগঠিত উপজেলা হিসেবে অতি জনগুরুত্বপূর্ণ ঈদগাঁও উপজেলার প্রথম বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূল বিএনপির কান্ডারীখ্যাত সকল শ্রেণিপেশার মানুষের কাছে সমান জনপ্রিয় আলমগীর তাজ জনি আওয়ামী লীগ আমলে বিপুল ভোটে জালালাবাদ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নাছিমা আক্তার বকুল ও আলমগীর তাজ জনির পূর্বে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে, দলের প্রতি তাদের দীর্ঘদিনের অবদান, আনুগত্য এবং তৃণমূলের মাঝে তাদের জনপ্রিয়তা বিবেচনা করে ঢাকা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, এই প্রত্যাহারের উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্যকে আরও জোরদার করা।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সংবাদে কক্সবাজার জেলা বিএনপি, বিশেষ করে মহিলা দল ও ঈদগাঁও উপজেলার সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তৃণমূলের নেতারা মনে করছেন, নাছিমা আক্তার বকুল ও আলমগীর তাজ জনির মতো অভিজ্ঞ ও ত্যাগী কর্মী সক্রিয়ভাবে দলে ফেরায় কক্সবাজারে বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল হবে। ​জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও নিবেদিত কর্মী হিসেবে পরিচিত নাছিমা আক্তার বকুল বলেন,বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলার সবকটি আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে জেলার সকল নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। অপরদিকে জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি তার বহিষ্কারাদেশ প্রত্যাহারে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে এই
প্রত্যাবর্তনের মাধ্যমে ঈদগাঁও উপজেলার আগামী দিনে দলের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ধানের শীষের জয নিশ্চিত করার আশাবাদ ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি’র কেন্দ্র থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলে ফিরলেন জেলা মহিলা দলের সভানেত্রী নাছিমা ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান জনি

আপডেট সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫