ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আমিনুল প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে জিদনির বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

নিজ বাড়ির ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
264

স্টাফ রিপোর্টার:

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ তার নিজ বাড়ির ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের মখন দোকানের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে। এছাড়া তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘যেভাবে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাককে মারা হয়েছে সেটা নিশ্চয়ই পরিকল্পিত। ঘটনাটি তার নিজ বাড়িতে ঘটেছে এবং যতটুকু জানতে পেরেছি ঘরের দরজা লাগানো ছিল।’

তিনি আরও বলেন, ‘কাজের লোক যখন সকালে দরজা নক করে তখন দরজা খুলে দেওয়া হয়। আবদুর রাজ্জাক থাকেন দুতলায়, তিনতলায় তাদের একটি গুদামঘর আছে সেখানে তার লাশ পাওয়া যায়। এটি পরিকল্পিত হত্যা। তার বুক পেট এবং পুরুষাঙ্গ কেটে গেছে। অবশ্যই কিছু একটা তো আছে। আমরা তদন্ত করছি।’

বাংলার ক্রাইম /

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজ বাড়ির ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ

আপডেট সময় : ০৮:০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫