ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারায়নগঞ্জ সদর থানায় ঢুকে পুলিশকে হুমকি দিল হত্যা মামলার আসামীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
253

নারায়ণগঞ্জ শহরের এক নং রেল গেইট এলাকায় সবুজ (৩৭) নামে যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগে সিআইডি মাসুমসহ ২ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে থানায় গিয়ে আসামী পক্ষের লোকজন পুলিশকে হুমকি দেয়। ওই ঘটনায় পুলিশ আরেকটি মামলা করেছে।

গ্রেপ্তারকৃত দুইজনকে ২৩ নভেম্বর রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মাসুম ওরফে সিআইডি মাসুম (৪১) সদর থানাধীন গোপচর জান্নাত নগর এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে ও রাজু (৩৫) ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা সবুজবাগ এলাকার ইমান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৯ টায় ১নং রেল গেইট এলাকায় সরকারী জায়গায় শাহীনের তৈরি টিনসেট ঘরে সবুজ, রাজু ও সাঈদী বসে আড্ডা দিচ্ছিল। ওই সময়ে মাসুম ওরফে সিআইডি মাসুমসহ কয়েকজন এসে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে বিভিন্ন অঙ্গহানী করে ফেলে চলে যায়। পরে সবুজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর ২১ নভেম্বর মারা যায়। ওই ঘটনায় নিহত সবুজের বাবা আবুল হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রাজু ও মাসুম ছাড়াও সাঈদী (৩৫) নাম সহ ও অজ্ঞাত আরো ৪ জনকে আসামী করা হয়েছে।

শনিবার বিকালে সবুজ হত্যারকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মাসুম ওরফে সিআইডি মাসুমকে আটক করে নিয়ে আসে সদর মডেল থানা পুলিশ। ওই খবর শুনে এজাহারভুক্ত আসামিদের সঙ্গে আরো অর্ধশতাধিক লোকজন নিয়ে থানায় প্রবেশ করে। পুলিশে হেফাজতে থাকা আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চলে। তখন পুলিশকে বাধা, গালমন্দ ও হত্যার হুমকি দিয়ে চলে যায়। ওই ঘটনা পুলিশ রোববার দুপুরে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রমজান হোসেন বাদী হয়ে ৫৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন রনি ওরফে এডভান্স রনি (৪৭), আলআমিন (৪০), শাহিন (৪৫), মশিউর রহমান মশু (৪৫), টাক্কু রাজু (৩২), এজাজ উদ্দিন আহম্মেদ (৪২), সাব্বির আহম্মেদ (২৫)। অজ্ঞাত রয়েছে আরো ৫০ জন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির আহম্মেদ জানান, কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার হওয়ার পর ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরো জানান, কিছু উচ্ছৃঙ্খল লোকজন থানায় প্রবেশ করে পুলিশ অফিসারদের সাথে অশোভন করে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়নগঞ্জ সদর থানায় ঢুকে পুলিশকে হুমকি দিল হত্যা মামলার আসামীরা

আপডেট সময় : ১১:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫