ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
400

স্টাফ রিপোর্টার:

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যুব উন্নয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, “দুইজন যুবক সাইনবোর্ড যাবার কথা বলে চাষাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাদের সঙ্গে একজন উঠবেন বলে চালককে থামাতে বলেন।”

“পরে ফোনে কথা বলার অজুহাতে অটোরিকশা থেকে নেমে নিচে দাঁড়ান যাত্রীর ছদ্মবেশে থাকা দুই যুবক। পরে তারা দুʼজন কৌশলে অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যান। কিছু মুহুর্ত পর পেছনের দিকে তাকিয়ে অটোরিকশা চালক দেখেন আগুন জ্বলছে আর যাত্রীরা নেই।”

পরে চালকই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভার কিন্তু ততক্ষণে সিএনজির ছাউনি আর পেছনের আসনটি পুড়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঘটনার সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের।

তিনি আরও বলেন, ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানা এলাকার অধীন হওয়াতে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে ওই থানা পুলিশ।

এদিকে, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচি ঠেকাতে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেছে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যার পর থেকে রাত দশটা পর্যন্ত বিএনপির কয়েকটি আওয়ামী লীগ বিরোধী মিছিল দেখা যায় শহরে।

আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল হাতে মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। রাত নয়টার পর তারা মিছিল বের করেন।

বিএনপি ও এনসিপি যখন মিছিল করছিল তখন কয়েক কিলোমিটার দূরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে সিএনজিচালিত অটোরিকশায় আগুনের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫