চাষাড়া শহীদ মিনার ও আশপাশের ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ, আলোচনায় পাপ্পু ওসমান
- আপডেট সময় : ০৪:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার ও আশপাশের ফুটপাত এলাকায় কথিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাপ্পু ওসমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি একসময় একটি পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে নিজেকে বিএনপির কথিত কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
অভিযোগ রয়েছে, পাপ্পু ওসমান প্রতিদিন চাষাড়া শহীদ মিনার ও সংলগ্ন ফুটপাত এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত। ফুটপাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে স্থানীয় ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন।
পাপ্পু ওসমান সম্পর্কে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য, প্রমাণ বা সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত জানা থাকলে তা দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।



















