ঢাকা ০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আমিনুল প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে জিদনির বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি : ডা. শাহাবুদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
262

স্টাফ রিপোর্টার:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

সোমবার (২৪ নভেম্বর) রাতে তিনি সাংবাদিকদের জানান, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন এবং আগের চেয়ে কিছুটা ভালো আছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম আগের তুলনায় একটু ভালো আছেন। আমি সার্বক্ষণিক তার সঙ্গে হাসপাতালে আছি।’

মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে। পাশাপাশি তার পূর্বের মাল্টি-ডিজিস জটিলতাও কিছুটা বেড়েছে। তিনি বলেন, ‘বয়সের কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া যাচ্ছে না। কিছু ঝুঁকি থেকেই যায়।

চিকিৎসকদের মতে, সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসনকে কমপক্ষে আরও এক সপ্তাহ হাসপাতালেই থাকতে হতে পারে।

এর আগে, রোববার (২৩ নভেম্বর) বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান—বেগম জিয়ার চেস্টে ইনফেকশন রয়েছে, পাশাপাশি হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। কতদিন হাসপাতালে থাকতে হবে—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানায় মেডিকেল বোর্ড।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হয় তাকে; সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি : ডা. শাহাবুদ্দিন

আপডেট সময় : ০৯:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫