আড়াইহাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জনসেবা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের ভূমিকা
- আপডেট সময় : ০৩:২৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

মোস্তফাকামাল, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন জনসেবা কার্যক্রম।
ওয়ার্ডটিতে রয়েছে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছে বাঘানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখা এবং আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক পর্যায়ে রয়েছে রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং ইউনাইটেড উচ্চ বিদ্যালয় শাখা। এছাড়াও উচ্চশিক্ষার জন্য রয়েছে রোকনউদ্দিন ডিগ্রি কলেজ।
স্বাস্থ্যসেবার জন্য ওয়ার্ডটিতে রয়েছে ৫০ শয্যাবিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স, সেন্ট্রাল হাসপাতাল এবং এ টু জেড হাসপাতাল। এছাড়া ধর্মীয় উপাসনার জন্য রয়েছে ৭টি মসজিদ।
এই ওয়ার্ডে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন মফিজ উদ্দিন মেম্বার, সুবেদ আলী মেম্বার, সুলতান মেম্বার, কালু মেম্বার, সাদেকুর রহমান ছাদু কাউন্সিলার এবং সুমন কাউন্সিলার স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা বিভিন্ন সময়ে ওয়ার্ডবাসীর পাশে থেকে জনসেবায় ভূমিকা রেখেছেন।
এদিকে আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার চিন্তাভাবনা করছেন আনোয়ার হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান।
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনেও যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধিদের মাধ্যমে আড়াইহাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবার কার্যক্রম আরও এগিয়ে যাবে।




















