ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
472

ডেক্স রিপোর্ট :

ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী-সমথর্ক আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকা ও পৌরসভার সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার সকাল ১১টায় শহরে মিছিল বের করেন বিজেপি নেতাকর্মীরা। মিছিল শেষে নতুন বাজারে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে মহাজন পট্টিতে নিজেদের দলীয় কার্যালয়ের সমাবেশের পর মিছিল বের করে বিএনপি।

মিছিলকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রাস্তার ওপর থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়।

এতে গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মাদ হাসনাইন পারভেজ বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের নিষেধজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

আপডেট সময় : ০৬:৫৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫