ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জে নতুন এসপির দায়িত্ব পেলেন মিজানুর রহমান মুন্সী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
258

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে নতুন এসপির দায়িত্ব পেলেন মিজানুর রহমান মুন্সীআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ-১) শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে বর্তমানে দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ জসিম উদ্দিনকে বদলি করে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করতে এবারই প্রথম এসপি পদায়নে লটারির পদ্ধতি গ্রহণ করে সরকার। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এই লটারি অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের সততা, দক্ষতা, সুনাম ও নিরপেক্ষতার ভিত্তিতে একটি বাছাই তালিকা তৈরি করা হয়। সেখান থেকে লটারির মাধ্যমে ৬৪ জেলার নতুন এসপি নির্ধারণ করা হয়।
নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেন কোনো বিতর্ক না থাকে এ লক্ষ্যে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে নতুন এসপির দায়িত্ব পেলেন মিজানুর রহমান মুন্সী

আপডেট সময় : ১০:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫