ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আমিনুল প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে জিদনির বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

ডিজিএফআই ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
238

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে; সোশ্যাল মিডিয়ায় এমন দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন গুজব’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১১ অক্টোবর) রাতে তিনি এক বিবৃতিতে বলেন, ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে, বর্তমানে সশস্ত্র বাহিনীর আরও কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই।

প্রেস সচিব সাধারণ জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের মিথ্যা তথ্য সাধারণ জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টির প্রচেষ্টার অংশ। এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হলো আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা।

শফিকুল আলম স্পষ্ট করে বলেন, সরকারের ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সরকার এই সংস্থাটিকে ভেঙে না দিয়ে বরং ট্রান্সবর্ডার ও এক্সটারনাল গোয়েন্দা কার্যক্রমের ওপর এর ফোকাস বাড়ানোর জন্য সংস্কারের কথা বিবেচনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিজিএফআই ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব

আপডেট সময় : ১১:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫