সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের দোয়া: খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা
- আপডেট সময় : ১০:৫০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা নাসিক চার নং ওয়ার্ড জাসেস কমিটির আয়োজিত তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২ ডিসেম্বর মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ড আটি ওয়াপদা কলোন এলাকায় এই দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিদ্ধিরগঞ্জ থানা নাসিক চার নং ওয়ার্ড জসাস কমিটির সভাপতি মোহাম্মদ মিলন শেখ, সঞ্চালনায় ছিলেন, চার নং ওয়ার্ড জাসাস কমিটির সেক্রেটারি সাইদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হাই কিরণ, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম, নাসিক ৪ নং ওয়ার্ড জাসাস কমিটির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন,নাসিক ৪ নং ওয়ার্ড কৃষকদলের যুগ্ন আহবায়ক আমির হোসেন, ৪ নং ওয়াড জাসাস কমিটির অর্থ বিষয়ক সম্পাদক অন্তর,৪ নং ওয়াড জাসাস কমিটির দপ্তর সম্পাদক জসীমউদ্দীন,সহ প্রচার সম্পাদক শাজাহান,আসাদুল, ইয়াসিন,রুহুল আমিন,কাশেম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।

























