ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বকশীগঞ্জে সাবেক এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা: উদ্দেশ্য নিয়ে তীব্র প্রশ্ন, চাঁদাবাজির অভিযোগও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
560

বকশীগঞ্জ-প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ থানায় গত ২০ নভেম্বর গণ–অধিকার পরিষদের নেতা শাহরিয়ার সুমন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, যা ঘিরে পুরো উপজেলায় ব্যাপক সমালোচনা, অসন্তোষ ও সন্দেহের সৃষ্টি হয়েছে। মামলায় সাবেক এমপি, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মোট ৫৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০০–৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে—২০২৪ সালের ১৭ জুলাই বিকেল ৩টার দিকে আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিছিলসহ তারা মালিবাগ মোড়ের বিসমিল্লাহ হোটেলে প্রবেশ করে অগ্নিসংযোগ করে, যাতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

তবে স্থানীয়দের দাবি, ওইদিন বকশীগঞ্জে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ অফিসে আগুন ধরিয়ে দিলে আগুন পাশের বিসমিল্লাহ হোটেলে ছড়িয়ে পড়ে এবং হোটেলটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

মামলার আসামিরা অভিযোগ করেছেন—ঘটনার প্রায় ১৬ মাস পর দায়ের করা এই মামলা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, পূর্বপরিকল্পিত এবং একটি নির্দিষ্ট শ্রেণিকে টার্গেট করে ‘মামলা বানিজ্যের’ অংশ হিসেবে করা হয়েছে। তাদের দাবি, শাহরিয়ার সুমন দীর্ঘদিন ধরে এলাকায় ব্যক্তিগত প্রভাব বিস্তারের নামে উত্তেজনা সৃষ্টি করছেন এবং এবার মামলাকে ব্যবহার করে আর্থিক চাঁদা আদায়ের নতুন পথ নিয়েছেন।

স্থানীয় অনেকেই মনে করছেন, মামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক সুবিধা নেওয়া। অতীতেও সুমনের বিরুদ্ধে বিয়েবাড়ি ও সামাজিক অনুষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ এলাকায় আলোচিত ছিল; বর্তমান মামলাকে সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জে সাবেক এমপিসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা: উদ্দেশ্য নিয়ে তীব্র প্রশ্ন, চাঁদাবাজির অভিযোগও

আপডেট সময় : ০৩:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫