ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
317

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর ইউনিয়নে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার ভোররাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ঘটে ডাকাতির এ ঘটনা। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আটক হওয়া সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুলালের বাড়িতে ডাকাতির বিষয়ে তার ভাই অমলেশ চন্দ্র রায় জানান, একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের দুল, শাঁখা ও অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার পর খবর পেয়ে এসআই রাধা রমন এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের ধাওয়া খেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পিরোজপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

আপডেট সময় : ০৫:২৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫