ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে নারায়ণগঞ্জে বাইক র‍্যালি খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছেন ফতুল্লার সস্তাপুরে মাদক বিক্রিতে রাজি না হওয়ায় হোসিয়ারি শ্রমিককে মারধরের অভিযোগ ফতুল্লায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল বন্দরে মাদক ও চাঁদাবাজির অভিযোগে ‘ব্ল্যাক জনি’ ডিবির হাতে আটক নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, এক যুবক গ্রেপ্তার রিয়াদ চৌধুরীকে শুভেচ্ছা জানাল নবগঠিত বক্তাবলী ইউনিয়ন শ্রমিকদল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
31

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।

এ ঘটনায় ওই তিনজনের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ আছেন। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।

উদ্ধার তিনজন হলেন সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেন (৫)। তাঁরা কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ১৩ জন ট্রলারে করে রওনা হন। তাঁদের সঙ্গে দুটি গরু ও একটি ছাগল ছিল। সোনাময়ী এলাকায় মেঘনা নদীর মাঝখানে পৌঁছালে ঝোড়ো বাতাস ও বড় ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রলারে পানি উঠে সেটি ডুবে যায়।

এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার গিয়ে আটজনকে উদ্ধার করে। রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী হেলাল উদ্দিন ও তিন সন্তানের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ট্রলারডুবির পর বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা মেঘনা নদীতে তল্লাশি চালান। নদীতে স্রোত, বাতাস ও গভীরতার কারণে উদ্ধারকাজে তাঁদের বেগ পেতে হয়। পরে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬