ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি অনুদান স্কুল-মসজিদে বিতরণ করলেন এড. বারী ভূঁইয়া সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়—গ্রেপ্তার ২ পবিত্র জুমার দিন আজ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ ইবাদতে মুসল্লিরা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের অভিযোগে ১৬ জন গ্রেপ্তার রূপগঞ্জে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার পিপিএম-সেবা পদকের তালিকায় নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জে খেলনা পিস্তল-সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
453

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর ) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুলতানপুর উত্তরপাড়া এলাকার মো: সেন্টু রহমানের ছেলে মো. সাগর ইসলাম ওরফে হৃদয় (৩০) ও চৌধুরী বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. অনিক (২৫)।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত আসামিরা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাইয়ের কাজ করতো। সোমবার ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে খেলনা পিস্তল, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং নগদ ১২৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতো তারা। গ্রেফতারকৃত সাগর ইসলাম ওরফে হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অনিকের বিরুদ্ধে একই থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারায়ণগঞ্জে খেলনা পিস্তল-সহ দুই ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫