ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে জেল খাটার পরও থামেনি হোটেল শাহীনের কথিত দেহ ব্যবসা পিকআপের ধাক্কায় সিদ্ধিরগঞ্জে অটোরিকশা দুমড়েমুচড়ে, আহত ৫ সিদ্ধিরগঞ্জে জুয়েল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতা ফয়সাল গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা জামালপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আইডি কার্ডে শনাক্ত নারায়ণগঞ্জের তরুণী সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা আমিনুল প্রকাশ্যে, গ্রেপ্তার না হওয়ায় উঠছে নানা প্রশ্ন সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে আগুন, ঈদগাঁর পাশে আগুন লাগানোর ঘটনায় রহস্য সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে জিদনির বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

দালালের খপ্পরে চার যুবতী ফিরিয়ে দিলেন ভারতীয় (বিএসএফ)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
305

রিয়াজুল হক সাগর
রংপুর প্রতিনিধি :

দালালের প্রলোভনে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া চার যুবতীকে আটক করার পর বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৬ ন‌ভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটার কেদার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন, পাবনার আখি আক্তার (২০), বাঞ্চারামপুর কু‌মিলার আদিবা চৌধুরি (২৩), মাদা‌রিপু‌রের সুমাাইয়া (১৮) ও নেত্রকোনার শিরিনা আকতার (২৬) ।

আখি আক্তার জানান, গত ২২ নভেম্বর জান্নাত না‌মের পরিচিত এক নারী ভালো কাজের লোভ দেখিয়ে তাদেরকে সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায়। সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে তারা উঠে আসামের রাজধানী গুয়াহাটি পৌঁছান। পরদিন ২৩ নভেম্বর পুলিশ তাদের আটক করে।

আখি আরো জানান, ভালো কাজ আর ভালো জীবনের আশায় গি‌য়ে আমরা ভুল করেছিলাম। প‌রে বুধবার (২৬ নভেম্বর) কচাকাটা সীমান্তের মেইন পিলার ১০১৫-এর কাছে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নেতৃত্ব দেন হাবিলদার শাহজাহান আলী, আর বিএসএফের পক্ষ থেকে ছিলেন ইনস্পেক্টর ধিরেন্দ্র কুমার।

বিজিবি জানায়, আনুষ্ঠানিক হস্তান্তরের পর চার যুবতীকে কচাকাটা থানায় সোপর্দ করা হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান বলেন, চারজন বাংলাদেশি নারী ভারতে আটক হওয়ার পর ভারতীয় বিএসএফ সদস‌্যরা কেদার বিওপির বিজিবি সদস‌্যদের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত পাঠায়। পরে বিজিবি সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। স্বজনরা এসে নিয়ম মেনে জিম্মায় নিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দালালের খপ্পরে চার যুবতী ফিরিয়ে দিলেন ভারতীয় (বিএসএফ)

আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫