ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে উচ্ছ্বসিত ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ওসমান হাদী কে গুলি করা অপরাধীকে গ্রেফতার করেছেন র্যাব তফসিল ঘোষণার পর রূপগঞ্জে চনপাড়া বিএনপি’র আনন্দ মিছিল নারায়নগঞ্জে প্রতিবন্ধী হত্যার দেড়বছর পর আসামী গ্রেফতার রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু ‎কী উদ্দেশ্যে গৃহকর্মীর কাজ নিলেন ও সঙ্গে চাকু রাখলেন, চাঞ্চল্যকর তথ্য আয়েশার কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত টয়লেট ভাড়া দিয়ে চলে হাসপাতালের তত্বাবধায়ক সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা এশিয়ান টিভির সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলির সাথে প্রতারণা ও মানহানির অভিযোগ

নারায়নগঞ্জে প্রতিবন্ধী হত্যার দেড়বছর পর আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
266

শাহ কামাল সবুজঃ ঘুড়ি ওড়ানো ও সুতা কাটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আড়াইহাজার সিয়াম (১৯) কর্তৃক শাকিব সিকদার (১১) (বাক প্রতিবন্ধী) হত্যার মূল আসামী সিয়াম পিতা: আনোয়ার হোসেন কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ।

জানা গেছে গত ৪ এপ্রিল ২০২৪ নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার পাচরুখীতে শাকিব শিকদার মামাবাড়ি বেড়াতে এলে একই এলাকার সিয়াম পাঁচরুখী ঘুড়ি ওড়ানো ও সুতা কাটা নিয়ে বিবাদ বাধে পরবর্তীতে শাকিব তার নানার দোকানে যাওয়ার পথে তাকে একা পেয়ে সিয়াম এলোপাতাড়ি ঘুসি মারে ফলে ঘটনা স্থলেই বাক প্রতিবন্ধী শাকিব মারা যায়। শাকিবের মৃত্যু নিশ্চিত হলে তাকে টেনে হিচরে সিয়াম একাই তার চাচার গোয়াল ঘরে খড়ের স্তুপের নীচে ফেলে রাখে। পরে ঘটনা জানাজানি হলে শাকিবের মা, বাদী হয়ে আড়াইহাজার থানায় গত ৬ এপ্রিল ২০২৪ অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে দীর্ঘদিন অতিবাহিত হলেও আড়াইহাজার থানা পুলিশ এর কোনো কুল কিনারা করতে না পারলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে মামলাটি “পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)” নারায়ণগঞ্জকে তদন্তভার ও আসামী চিহ্নিতকরণ ও গ্রেফতারের দ্বায়িত্ব দেন।
এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার জনাব, মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, মামলাটি পিবিআই এর হাতে আসায় হত্যা তদন্ত ও আসামি গ্রেফতারে এসআই হযরত আলী (নিরস্ত্র) কে দ্বায়িত্ব ও প্রয়োজনীয় শলাপরামর্শ দেয়া হয়। যেহেতু আসামি বিহীন একটা অজ্ঞাত হত্যা মামলা ছিল এটা। দ্বায়িত্ব পেয়ে এসআই হযরত আলী অল্প কয়েকদিনের মধ্যেই হত্যার মোটিভ ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলাতক সিয়ামকে এই হত্যার মূল হোতা হিসেবে চিহ্নিত করেন এবং আড়াইহাজার থানার বান্টিবাজার এলাকা থেকে পিবিআই পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সিয়াম, শাকিব হত্যার পুরো আদ্যোপান্ত বর্ননা করে হত্যার দায় স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়নগঞ্জে প্রতিবন্ধী হত্যার দেড়বছর পর আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:২৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫