নারায়ণগঞ্জ জেলা বিএনপির জাসাস কমিটির সভাপতি ও শ্রমিক নেতা জি এম সুমনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দৈনিক সময়ের দিগন্ত পরিবারের পক্ষ থেকে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দৈনিক সময়ের দিগন্ত পরিবারের সদস্যরা উপস্থিত থেকে জি এম সুমনের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবেন।
এ সময় তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।