ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে উচ্ছ্বসিত ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ওসমান হাদী কে গুলি করা অপরাধীকে গ্রেফতার করেছেন র্যাব তফসিল ঘোষণার পর রূপগঞ্জে চনপাড়া বিএনপি’র আনন্দ মিছিল নারায়নগঞ্জে প্রতিবন্ধী হত্যার দেড়বছর পর আসামী গ্রেফতার রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু ‎কী উদ্দেশ্যে গৃহকর্মীর কাজ নিলেন ও সঙ্গে চাকু রাখলেন, চাঞ্চল্যকর তথ্য আয়েশার কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত টয়লেট ভাড়া দিয়ে চলে হাসপাতালের তত্বাবধায়ক সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা এশিয়ান টিভির সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রী রাহা মাহমুদা পলির সাথে প্রতারণা ও মানহানির অভিযোগ

গাজীপুরে রনি হত্যা মামলার পলাতক প্রধান আসামী টুটুলকে গ্রেফতার করেছেন র‍্যাব-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
520

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে আলোচিত ও ক্লুলেস রনি হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফাহাদ সরকার টুটুল (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (১ লা নভেম্বর ২০২৫ ইং) দুপুরে গাজীপুর মহানগরের সদর থানাধীন মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব১।

র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ এবং নগদ ৫৭০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২৯ শে আগস্ট গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে নিহতের পরিচয় শনাক্ত করেন তার স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার (৩৯)। পরিবারের ধারণা অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে রনিকে হত্যা করে এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।

ভিকটিমের শরীরের পিঠ, ঘাড় ও উরুতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানায় পরিবার। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২০, তারিখ: ৩১ আগস্ট ২০২৪; ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড)।
হত্যা কান্ডটি তখন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে রনি হত্যা মামলার পলাতক প্রধান আসামী টুটুলকে গ্রেফতার করেছেন র‍্যাব-১

আপডেট সময় : ০৪:৪১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫