
রোববার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী এ.কে. হিরার নেতৃত্বে আয়োজিত এ বাইক র্যালিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান।
এ.কে. হিরার নেতৃত্বে আয়োজিত র্যালিতে ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।